সলিউশন / দোকান ও অনলাইন বিক্রেতা
দোকান আর অনলাইন বিক্রির পুরো হিসাব, এক ফোনে।
কোন পণ্য কত বিক্রি হলো, কী শেষ হয়ে আসছে, কার কাছে কত বাকি, আর কোন অর্ডার এখনো পাঠানো হয়নি, সব এক নজরে। খাতা খুলে খুঁজতে হবে না।
পাঞ্জাবি · ৩টি বাকি
তবুও সব হিসাব সেভ হচ্ছে
কী কী করা যায়
পণ্যের ক্যাটালগ
ছবি, দাম, সাইজ আর রংসহ সব পণ্য গুছিয়ে রাখুন। ক্রেতাকে দেখাতেও সুবিধা।
অর্ডার এক জায়গায়
দোকানের, ফোনের আর ফেসবুকের অর্ডার এক তালিকায়। কোনটা নতুন, কোনটা প্যাকিং, কোনটা পৌঁছেছে, দেখা যায়।
স্টকের হিসাব
বিক্রি হলেই স্টক কমে যায়। কোন পণ্য কম আছে, অ্যাপই জানিয়ে দেয়।
বাকির খাতা
কোন ক্রেতার কাছে কত টাকা পাওনা, কবে দেওয়ার কথা, সব লেখা থাকে।
দিন ও মাসের হিসাব
আজ কত বিক্রি, এই মাসে কত, কোন পণ্য সবচেয়ে বেশি চলছে। রিপোর্ট তৈরি থাকে।
মেমো ও রসিদ
বিক্রির সাথে সাথে মেমো তৈরি হয়। ক্রেতাকে দেওয়া বা পাঠানো সহজ।
কাদের জন্য
- এক বা একাধিক শাখার খুচরা দোকান
- ফেসবুক পেজ বা পেজ + দোকান দুই জায়গায় বিক্রেতা
- যাদের হিসাব এখন খাতায় বা মাথায় থাকে
পণ্যের ক্যাটালগ, কার্ট আর চেকআউটসহ অ্যাপ। ফ্যাশন ব্যবসার জন্য বানানো।
আপনার ব্যবসার কথা বলুন।
কোনটা আপনার কাজে মানাবে, নিশ্চিত না? WhatsApp-এ জানান, মিলিয়ে বলে দেব।